1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী হামলা, নিহত ৪০

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির নানগরহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, জানাজা শুরু হওয়ার পর এই হামলা চালানো হয়। খিওয়া জেলায় পরিচালিত এই হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এটি পুলিশের এক শীর্ষ কমান্ডারের জানাজা ছিল। এতে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও এক পার্লামেন্ট সদস্য উপস্থিত ছিলেন।

তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলা চালিয়ে থাকে।

নানগরহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরান কাদেরি জানান, অন্তত ৫০ জন নিহত বা আহত হয়েছে। হামলায় বেঁচে গেছেন পার্লামেন্ট সদস্য হজরত আলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com