1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনন্ত-রাধিকার বিয়ে: ৪০ দিনের ভান্ডারা, প্রতিদিন খাবে ৯ হাজার মানুষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর বিয়ে আজ। জামনগর থেকে ইতালি, গত চার মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলার পর এবার মুল বিয়ের অনুষ্ঠান। ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের চার হাত এক হবে। তবে এর বহু আগে থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এসবের পাশাপাশি চলছে জনহিতকর কার্যকলাপও।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যেই ৫০ জন দম্পতির জন্য একটি গণবিবাহের আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের পক্ষ থেকে, যেখানে অনন্ত আম্বানির মা নীতা আম্বানি ৫০ জন কনেকে সোনার গয়নাসহ ১ লক্ষ নগদ টাকা দান করেছিলেন।

তবে আম্বানিদের জনহিতকর কাজের মধ্যে অন্যতম এক আয়োজন হচ্ছে ভান্ডারা। একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে যা থেকে জানা যাচ্ছে, অনন্ত আম্বানি মুম্বইতে ৪০ দিনের জন্য একটি ভান্ডারার আয়োজন করেছেন, যেখানে প্রায় ৯০০০ মানুষকে প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে।

হিন্দু ধর্মে ভান্ডারা সেবা হল বিশেষ বিনামূল্যের খাবার, যা মন্দিরে উপস্থিত ভক্তদের পরিবেশন করা হয়। নিজের বিয়েতে এই জনহিতকর আয়োজন করলেন অনন্ত আম্বানি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিও অনুসারে, ভান্ডারার শেষ তারিখ ১৫ জুলাই। অর্থাৎ এই ভান্ডারা শুরু হয়েছিল ৫ জুন।

ভিডিওতে দেখা গেছে, এই ভান্ডারায় কী ধরণের খাবার পরিবেশন করা হয়। গণভোজের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, এই ভোজটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং গত কয়েকদিন ধরে প্রতিদিন দুই বার করে এখান থেকে খাবার বিতরণ করা হবে, যেখানে প্রায় ৩-৪ হাজার মানুষ একসঙ্গে খেতে পারেন। সুপারভাইজার আরও জানান যে, এখানে আসা সমস্ত লোকেরা অনন্ত আম্বানিকে তার বিয়ের জন্য আশীর্বাদ এবং অভিনন্দন জানাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে, বেশ কয়েকজন মানুষ অনন্ত আম্বানির আয়োজিত এই গণভোজের বিষয়ে মন্তব্য করেছেন। তার ভাল কাজের জন্য তার প্রশংসাও করেছেন।

এর আগে প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত-রাধিকার চার হাত এক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com