1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

‘করোনাভাইরাস কখনোই হয়তো যাবে না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) নির্বাহী ড. মাইক রায়ান বলেছেন, নভেল করোনাভাইরাস কখনোই দূর হবে না এবং নতুন ভাইরাসের সাথে মিশে পৃথিবীজুড়ে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটাবে।

বুধবার (১৩ মে) সংস্থাটির জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের এই কর্মকর্তা বলেন, ‘এই ভাইরাস আমাদের মধ্যে একই ধরণের অন্য ভাইরাস রূপে আসতে পারে এবং এ ভাইরাস হয়তো কখনোই দূর হবে না। যেমনটি এইচআইভি এখনো যায়নি।’

তিনি বলেন, ‘এই দুই রোগকে তুলনা করছি না। কিন্তু আমি মনে করি বাস্তবতা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ঠিক কখন এই রোগ থেকে বিশ্ব পুরোপুরি মুক্তি পাবে এমন ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে— এমনটা আমি মনে করিনা। টিকা দিয়ে হয়তো আমরা এই করোনাকে সরিয়ে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে টিকা সহজলভ্য করতে হবে এবং তা অত্যাধিক কার্যকরী হতে হবে।’

মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত ৪৩ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৯৭২ জন।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com