1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ

ইরানের এজেন্টদের সহায়তায় হানিয়াকে হত্যা করে মোসাদ

  • আপডেট টাইম :: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পেছনে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম শোনা যাচ্ছে। আর এই হত্যায় ইরানি নিরাপত্তা এজেন্টদের কাজে লাগিয়েছে তারা। টেলিগ্রাফ বলছে, আরও দুই মাস আগে হানিয়াকে হত্যার পরিকল্পনা হয়েছিল। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যখন হানিয়া অংশ নিয়েছিলেন তখনই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে ব্যাপক লোক সমাগমের কারণে ওই পরিকল্পনা ভেস্তে যায় বলে ইরানের দুই কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন। হানিয়া হত্যায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এজেন্টদের জড়িত থাকার খবরে এই বাহিনীর মধ্যে অস্থিরতা শুরু হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ নেতা হানিয়া। যে অতিথি ভবনে তিনি অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হলে গত বুধবার হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। ওই অতিথি ভবনে প্রায় দুই মাস আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল বলে নিউইয়র্ক টাইমসের খবরে এসেছে।
অতিথি ভবনের কোন কক্ষে হানিয়া থাকছেন, সেটি নিশ্চিত হওয়ার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন ওই ভবনে থাকা মধ্যপ্রাচ্যভিত্তিক সাতজন কর্মকর্তা। ওই সাত কর্মকর্তার মধ্যে দুজন ইরানি ছাড়াও একজন আমেরিকানও রয়েছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ইসরাইলকে অভিযুক্ত করছে ইরান ও হামাস। তবে ইসরাইল এই হত্যার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি। এখন টেলিগ্রাফ বলছে, উত্তর তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপোরেশনের দুই এজেন্ট ওই অতিথি ভবনের তিনটি কক্ষে বিস্ফোরক পেতে রেখেছিল। ভবনের ক্লোজড সার্কিট ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা গেছে, ওই এজেন্টরা অত্যন্ত ব্যস্ততার সঙ্গে ওই ভবনের একাধিক কক্ষে ঢুকছে এবং বের হচ্ছে।
আইআরজিসির এক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, আমরা এখন নিশ্চিত যে এই হত্যার জন্য মোসাদ আনসার আল-মাহদি সুরক্ষা ইউনিট থেকে একজন এজেন্ট নিয়োগ করেছে। তদন্তে জানা গেছে, হানিয়ার বসবাসের কক্ষ ছাড়াও আরও দুই কক্ষে বিস্ফোরক ছিল। অর্থাৎ হামলাকারীরা যেকোনো উপায়ে ভবনের বিস্ফোরণ চেয়েছিল।
আইআরজিসির সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা বলেন, এটি ইরানের জন্য মানহানিকর এবং এটি নিরাপত্তা লঙ্ঘনও বটে। তবে হামলাকারীদের পক্ষে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে যারা হানিয়া হত্যাকাণ্ডকে ‘নিরাপত্তা লঙ্ঘন নয়’ বলে প্রচার করছে। কীভাবে এমন একটি হত্যাকাণ্ড ঘটানো হলো এটা সবার কাছেই বড় প্রশ্ন। এটা অভ্যন্তরীণ দোষারোপের খেলার ফল। আইআরজিসিকে দখল করে নিয়েছে, বিভিন্ন সেক্টর একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করা হচ্ছে।
ইরানে আইআরজিসিকে একটি অভিজাত বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। ওই কর্মকর্তা বলেন, আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বাহিনীর অনেক কর্মকর্তাদের বরখাস্ত করছেন, গ্রেফতার করছেন এবং সম্ভবত মৃত্যুদণ্ডও কার্যকর করছেন।
তিনি গত দুদিনে বেশ কয়েকবার সব কমান্ডারকে ডেকেছেন। তিনি হানিয়া হত্যার ব্যাখ্যা চান। তার জন্য নিরাপত্তা লঙ্ঘনের সমাধান করা এখন প্রতিশোধ নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com