1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

মেক্সিকোর পানশালায় আবারও বন্দুক হামলা, নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পানশালায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে কুয়াটিলান ইজকালি পৌরসভার একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া নিউজের।

পৌরসভা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সান ফ্রান্সিসকো টেপোজাকো শহরে অবস্থিত ‘ব্লিং ব্লিং’ পানশালায় হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পৌরসভায় এ ধরনের হামলার নজির আগে দেখা যায়নি।

রোববার রাতে সান ফ্রান্সিসকো টেপোজাকো শহরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার আলোকে কুয়াটিলান ইজকালি পৌরসভা কর্তৃপক্ষ জানায়, তারা নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তায় রাজ্য সরকার, রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস এবং ফেডারেল সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে।

গত শনিবার কুয়েরেটারো শহরের একটি পানশালায় বন্দুকধারীর হামলায় কমপেক্ষ ১০ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com