1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্রাজিলে দৈনিক আক্রান্তের রেকর্ড, ছাড়ালো ২ লাখ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার একদিনে ব্রাজিলে প্রায় ১৪ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩ হাজার ৯৪৪ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। সেখানে ২ লাখ ২ হাজার ৯১৮ জনের কোভিড-১৯ রোগ হলো। লাতিন আমেরিকায় মারাত্মক ক্ষতির মুখে পড়া ব্রাজিলে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৩৩ জনের।

সংক্রমণ আর ‍মৃত্যু প্রতিদিন বাড়লেও লকডাউন প্রত্যাহার করতে গভর্নরদের প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। দেশের অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা তার মনে। প্রেসিডেন্টের জিম ও সেলুন খোলার বিরোধিতা করায় বিশেষ করে সাও পাউলোর গভর্নর জোয়াও দোরিয়া রোষের মুখে।

দোরিয়াকে ইঙ্গিত করে বোলসোনারো বলেছেন ‘একজন লোক সাও পাউলোর ভবিষ্যৎ নির্ধারণ করছেন। ব্রাজিলের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করছেন। সম্মান রেখে বলছি, এটা গুরুতর ব্যাপার। ব্রাজিল ঝুঁকির মুখে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com