1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

রাশিয়ায় একদিন পর আবার ১০ হাজারের বেশি আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় আবার করোনাভাইরাসের সংক্রমণ আগের দিনের চেয়ে বাড়লো। টানা ১১ দিন পর বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছিল। আবারো তা আগের অবস্থায় ফিরলো শুক্রবার।

রাশিয়ায় শুক্রবার নতুন করে ১০ হাজার ৫৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, গতকাল যা ছিল ১২ দিনে সর্বনিম্ন ৯ হাজার ৯৭৪ জন। সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন।

আর ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু একশ ছাড়িয়েছে। ১০৩ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে ২ হাজার ৩০৫ জন।

ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও এই সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দ্য ক্রেমলিন। দেশটিতে নতুন করে আক্রান্ত বেড়েছে মস্কোতে। তাই লকডাউন অন্য শহরে শিথিল হলেও মেয়র সার্জেই সোবিয়ানিন তা রাজধানীতে ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের করোনা পজিটিভ হয়। হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com