1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইরানে বাস উল্টে গিয়ে অন্তত ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ইয়াজদ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের সরকারি সংবাদমাধ্যম বলেছে, ‘মঙ্গলবার রাতে মধ্য প্রদেশ ইয়াজদের দেহশির টাফ্ট চেকপয়েন্টের সামনে ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে বহনকারী একটি বাস উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

ইয়াজদ প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান আলি মালেক-জাদেহ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মালেক-জাদেহ বলেন, ‘আহত ২৩ জনের মধ্যে ছয়জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সাতজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছে। পাকিস্তানি তীর্থযাত্রীরা শিয়াদের আরবাইন স্মরণ অনুষ্ঠানে যোগদানের জন্য ইরানের মধ্য দিয়ে ইরাকের দিকে রওয়ানা হয়েছিলেন। আরবাইন হলো শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠান যা আশুরার ৪০ দিন পর পালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com