1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বন্যায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি, ১৩ জেলায় মানবিক বিপর্যয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : টানা ভারি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন। এতে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ইতিমধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চার জেলায়।

তবে নতুন করে বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া গেছে আরও তিন জেলার। এগুলো হলো রাঙামাটি, কক্সবাজার ও সিলেট।

বন্যার্তদের সহায়তায় পাঁচ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সেনা সদস্যরা ত্রাণ ও খাদ্য বিতরণসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পানিবন্দি হয়ে পড়েছেন দেশের বন্যাকবলিত ১০ জেলার প্রায় ৩৬ লাখ মানুষ। অনেক তথ্য টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানা যাচ্ছে না। তবে বন্যায় দুজন মারা গেছেন বলে জানা গেছে।

আট জেলায় গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যা পরিস্থিতি দেখা দেয়। আরও পাঁচ জেলাসহ মোট ১৩ জেলা গতকাল বৃহস্পতিবার বন্যাকবলিত হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com