1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নেপালে যাত্রীবোঝাই বাস নদীতে, নিহত ২৭

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক বলে শুক্রবার এনডিটিভি অনলাইন জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসে যে ৪৩ জন আরোহী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

সংবাদ সংস্থা এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার সকালে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।

তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com