1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে’

  • আপডেট টাইম :: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
অর্থ ও বাণিজ্য ডেস্ক : বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।  ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।

চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

খুব শিগগিরই চলতি বছরের রফতানিলক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com