1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আগামী সপ্তাহে এসএসসির ফল

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ২১ মে’র (বৃহস্পতিবার) পর যেকোনো দিন অর্থাৎ আগামী সপ্তাহে ফল প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি।

জানা গেছে, এ প্রস্তাব প্রাধানমন্ত্রীর কাছে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। এ সময়ের পর অর্থাৎ ঈদের আগে বা পরে প্রধানমন্ত্রী যেদিন সময় নির্ধারণ করবেন সেদিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দুই শিফটে দিনরাত কাজ করে যাচ্ছেন। চলতি মাসের ২৬ থেকে ২৮ মের মধ্যে এ ফল প্রকাশ করা হতে পারে। তবে আগামী ২১ মে’র মধ্যে ফল প্রস্তুতের শতভাগ কাজ শেষ হয়ে যাবে। তাই এ সময়ের পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক বলেন, আগামী ২১ মে’র মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানানো হয়েছে। তার ভিত্তিতে আমরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে ফল প্রকাশের প্রস্তাব পাঠাবো।  চলতি সপ্তাহে এ প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় নির্ধারণ করবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

এদিকে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, ডাক বিভাগের সহায়তায় ঢাকার বাইরের উত্তরপত্র দ্রুত নিয়ে আসে বোর্ড।  ইতোমধ্যে বোর্ডে আসা ওএমআর শিটের স্ক্যানিং কাজ শেষ হওয়ার পথে। কাজ দ্রুত এগিয়ে নিতে দুই শিফটে কাজ করা হচ্ছে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, আমরা মে মাসকে মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।  মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সময় পেলে আমরা সে অনুযায়ী ফল প্রকাশ করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com