1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: সাভারের আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোকেয়া বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার মাসকাট ও রেডিয়্যান্ট নামক পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী রেডিয়্যান্ট গার্মেন্টস নামে অপর আরেকটি পোশাক কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে মাসকট গার্মেন্টসের আন্দোলনরত রেডিয়্যান্ট গার্মেন্টসে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এরই জেরে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ শ্রমিক।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ জিরাবোর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com