1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এর পর থেকে১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে ১৮২টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬২টিই হত্যা মামলা।

মামলাগুলোয় অভিযোগ আনা হয়, শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছেন। মামলাগুলোয় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নানা পেশার মানুষকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com