1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক অব্যাহত থাকবে: ভারত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের সাথে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার এশিয়া সোসাইটি অ্যান্ড এশিয়া সোসাইটি পলিসি আয়োজিত ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনা সভায় তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সভায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে  ভারত নিঃশর্ত সাহায্য দিয়েছে কিন্তু দেশ দুটিতে সরকারের পরিবর্তন ভারতের জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে কিনা।

জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব সম্পর্কের ক্ষেত্রে বিষয়টিকে নির্ধারক না করার জন্য। এটা এমন নয় যে ভারত প্রত্যেক প্রতিবেশীর প্রতিটি রাজনৈতিক আন্দোলন নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা এভাবে কাজ করে না- কেবল আমাদের জন্যই নয়, বরং অন্য কারো জন্যও কাজ করে না।’

তিনি বলেন, ‘প্রত্যেক দেশেরই নিজস্ব গতিশীলতা থাকবে। বৈদেশিক নীতিতে, আপনি এটি পড়ার, অনুমান করার এবং তারপরে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করেন। আমি সব শেষে প্রতিবেশীদের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী,  আমাদের পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতা এবং সাথে থাকার ক্ষমতা আমাদের উভয়ের স্বার্থই পূরণ করবে। সেই বাস্তবতাগুলো নিজেরাই নিজেদের উপস্থিতি জানাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com