1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কক্সবাজারে সেনা কর্মকর্তা নিহত, ছুরিকাঘাতকারীসহ ৬ জন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহতের ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

আটক বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক সন্ত্রাসীদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আইএসপিআর জানায়, কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন শহীদ হন।

ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ জোগানদাতা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং বাকি দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে।

আটকদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়িচালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো. আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেন ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় আইএসপিআর। আটক ছয়জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com