1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ দিনে নিহত ৮১৬

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক হামলায় বিধ্বস্ত পুরো লেবানন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পরিসংখ্যান অনুসারে, ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ২ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলায় কেবল গত ৬ দিনেই (২৩-২৮ সেপ্টেম্বর) ৮১৬ জন নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত চলছে। আনাদোলুর পরিসংখ্যান অনুসারে, প্রায় এক বছরে ধরে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৪০ জন নিহত এবং ৮ হাজার ৪০৮ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি হামলা চলমান গাজা সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com