1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল পুলিশ আজ মঙ্গলবার সকালে জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার থেকে তিন দিনের অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে পৌঁছেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৪৩ জন আহত হয়েছেন। এ ছাড়া এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন। খবর হিমালয় টাইমসের।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি বলেছেন, বন্যা এবং ভূমিধস সারাদেশে অবকাঠামো এবং সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বন্যায় অন্তত দেড় ডজন সেতু ভেসে গেছে। ভূমিধসের কারণে কাঠমান্ডুর সাথে সংযোগকারী প্রধান মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কাজে সব নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে।

তিওয়ারি আরও জানান, ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবিরাম বৃষ্টিপাতের কারণে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত প্রধান মহাসড়কগুলোসহ সড়কপথগুলো পুনরুদ্ধার করতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com