1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাকিব আল হাসানসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব

  • আপডেট টাইম :: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ক্রিকেটার সাকিব আল হাসানসহ সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে। একই সঙ্গে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনের সব ধরনের তথ্য দিতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তারা হলেন—সাকিব আল হাসান, উম্মে রোমান আহমেদ, আবুল কালাম মাদবর, মোহাম্মদ বাশার, কনিকা আফরোজ,  কাজী সাদিয়া এবং মো. নাজমুল বাশার খান।

বিএফআইইউ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে হিসাব তলব করা হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে বলা হয়েছে। চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com