1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শেরপুরে সব নদীর পানি বিপদসীমার ওপরে, বাঁধ ভেঙে ১৫ ইউনিয়ন প্লাবিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

শেরপুর : বৃহস্পতিবার রাত থেকে টানা ভারি বর্ষণ ও ভারি বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সবক’টা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে কোন কোন নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের এলাকা। শেরপুর শহরসহ জেলার অন্যান্য উপজেলা ও পৌর শহরে জলবদ্ধতায় বাসা-বাড়িতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৬৫৯ মিলিমিটার, পাহাড়ি নদী চেল্লাখালীর পানি ৫২৫ মিলিমিটার ও ভোগাই নদীর দুটি পয়েন্টের পানি ১৭২ মিলিমিটার এবং ৫৬ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অপর দুটি পাহাড়ি নদী মহারশি ও সোমেশ^রীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ভারি বর্ষণের ফলে এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে প্রবল বেগে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতি উপজেলা সদর বাজার ও উপজেলা পরিষদ ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। নালিতাবাড়ীর ভোগাই নদীর হাতিপাগার, শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডলিয়াপাড়া ভজপাড়া ও চেল্লাখালী নদীর বাতকুচি, পলাশিকুড়া ও সন্নাসীভিটায় বাঁধ ভেঙেছে। নদীর পানিতে তলিয়ে গেছে নাকুগাঁও স্থলবন্দর সড়ক, শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়ক ও নন্নী-মধূটিলা ইকোপার্ক সড়কসহ জেলার প্রধান গুরুত্বপূর্ণ অন্তত ১০টি সড়ক এবং আভ্যন্তরীণ অন্তত অর্ধশত সড়ক। চেল্লাখালী নদীর তীরবর্তী বাতকুচি ও পলাশিকুড়া এলাকা প্লাবিত হয়ে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা কবলিত এলাকার লাখো মানুষ এখন পানিবন্দি। ভেসে গেছে কয়েক হাজার পুকুরের কোটি কোটি টাকার মাছ, গবাদি পশু এবং তলিয়ে গেছে হাজার হাজার একর উঠতি আমনের খেত। বিভিন্ন স্থানে বানের পানিতে ধ্বসে ও ভেসে গেছে কাঁচা ঘরবাড়ি। পানিতে ভাসছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারী চিকিৎসা কেন্দ্র। এছাড়াও জেলার প্রতিটি শহরে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢলের পানিতে আকস্মিক প্লাবিত হয়েছে নালিতাবাড়ী ও ঝিনাইগাতির অন্তত ১৫টি ইউনিয়ন।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সকাল দশটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে শেরপুরে ১৭৭ মিলিমিটার এবং নালিতাবাড়ীর দুটি পয়েন্টে ২৫৫ ও ২৬০ মিলিমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com