1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

ভ্রাম্যমাণ আদালতে ৮০০ মামলায় জরিমানা দেড় কোটি টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফেনী : ফেনীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে আট শতাধিক মামলায় দেড় কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৭৯৩টি মামলায় ১ কোটি ৮৮ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, বিগত তিন মাসে অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে আনুমানিক ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি, যানজট নিরসন এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলায় ১৪৩টি অভিযানে ৪১৪টি মামলা করা হয়েছে। এতে ১৩ লাখ ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম  বলেন, এসব অভিযান শাস্তিমূলক নয়, বরং সতর্কতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই পরিচালনা করা হয়। তবে স্থানীয়ভাবে সচেতনতা ছাড়া এমন অপরাধ রোধ করা সম্ভব না। সকলে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ও বিষয়গুলো ইতিবাচক হিসেবে দেখে তাহলেই অপরাধ কমানো সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com