1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ১৫

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি পুলিশ ভ্যান। দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনার সূত্রপাত। এতে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আদিতমারী পঞ্চগ্রাম বার্নীর মেলায় দায়িত্ব পালনের জন্য লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে পুলিশের একটি গাড়ি ১৫ জন সদস্যকে নিয়ে রওনা দেয়। পথে হাড়িভাঙ্গা মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাদের বহনকারী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ১৫ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৯ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ চন্দ্র, কনস্টেবল সাইফুল ইসলাম, কনস্টেবল মোজাম্মেল হোসেন, কনস্টেবল সবুজ মিয়া ও কনস্টেবল মানিক।

লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন কনস্টেবল নয়ন, চালক কনস্টেবল জাফর, কনস্টেবল শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। এছাড়া এসআই আবু বকর, নায়েক রাহিনুল ও নায়েক শাখাওয়াত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে। ড্রাম ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com