1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

রাজশাহী: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (২৮), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৩২), জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (২৬)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরো একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। তিনি জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা।

তিনি জানান, দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে নাসিম ও জুয়েল নামের দুইজন জামায়াত কর্মী মারা গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, আমরা গিয়ে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছি। যাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে আমার পৌঁছানোর আগে স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com