1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার উদ্যোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।

বুধবার (৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার এ তথ্য জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘ইস্ট্যাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

মহিউদ্দীন আহমেদ তালুকদার জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ইডিসি প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোয় ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। মোট ৩৬টি আইএসপি এ সংযোগগুলো স্থাপন করবে।

এর আগে, ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com