1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com