1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বকশীগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গাজী আমানুজ্জামান (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বগারচর ইউনিয়নের আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বগারচর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ বলেন, গত ৪ঠা আগস্ট বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চর এলাকার বিএনপির নেতা আনিসুর রহমানের (৫০) দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আলহাজ্ব গাজী আমানুজ্জামান এজাহারভুক্ত আসামি। এই মামলায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দলীয় দুজন সভাপতি ও সেক্রেটারি আলহাজ্ব শাহিনা বেগম ও ইসমাইল হোসেন বাবুল তালুকদার সহ ১৩৯ জন আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জন সহ মামলার রুজু করা হয়।

থানা-পুলিশ সূত্র মতে, ২০২৪ সালের ৪ঠা আগস্ট দুপুর ১২ টায় তৎকালে দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা, ভাঙচুর করেন এবং সরকারি অফিস দপ্তরে হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় গত আগস্ট মাসে থানায় মামলা দায়ের করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দায়ের করা মামলা তদন্ত করে সঠিক আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে যারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে শুধু তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com