1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ইসরায়েলি হামলায় লেবাননের এক শহরের মেয়র নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলায় একটি শহরের গভর্নরসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। বুধবার নাবাতিহ শহরের মেয়র  বেসামরিক নাগরিকদের জন্য সহায়তার উদ্ধারকাজে নিয়োজিত সমন্বয়কারী দলের সঙ্গে বৈঠক করছিলেন।

বিবিসি জানিয়েছে, মেয়র ছাড়াও নিহতদের মধ্যে পৌরসভার চার কর্মী রয়েছে। নাবাতিহ শহরের গভর্নর হাওয়াইদা তুর্ক জানিয়েছেন, ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানোর পর নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তুর্ক জানান, ইসরায়েলি বোমা হামলার কারণে নাবাতিহর অনেক বাসিন্দা পালিয়ে গেছে। বুধবার মেয়র আহমদ কাহিল এবং পৌরসভার কর্মীরা নাবাতিহতে অবস্থান করেছিলেন যারা পালিয়ে যায়নি তাদের সহায়তা করার জন্য।

গভর্নর বলেন, ‘তারা বেসামরিক নাগরিকদের, রেড ক্রস, নাগরিক প্রতিরক্ষায় আঘাত করেছে। এখন তারা একটি সরকারি ভবনকে লক্ষ্যবস্তু করেছে। এটা অগ্রহণযোগ্য। এটি একটি গণহত্যা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com