1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে ফাহিম চৌধুরীর আহবান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ৫ আগস্টের পর আমরা নিজেরা নিজেরা কেন যেন বিভ্রান্তিতে জড়িয়ে যাচ্ছি। এ বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বালু মহল নিয়ে বা অন্যান্য মহল নিয়ে যাই হচ্ছে, এ বিষয়ে আমি একেবারেই অজ্ঞাত। আমি এ বিষয়ে কোথাও কোন হস্তক্ষেপ এখনও পর্যন্ত করিনি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমি যেন এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি।

শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এ আহবান জানান শেরপুর-২ সংসদীয় এলাকার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি ও প্রয়াত জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী।

এসময় তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট সরকার আমাদের পরিবারের উপরে যে পরিমাণ অবর্ণণীয় নির্যাতন আর্থিকভাবে, মানসিকভাবে করেছে। আমরা খুবই বিপর্যস্ত ছিলাম বিধায় আমাদের বিচরণ কমে গিয়েছিল। এ জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

স্থানীয় বিএনপি নেতা দরবেশ আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলী আকবর চান্দু, বিএনপি নেতা আনসার আলী, কৃষকদল নেতা রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রখেন।

পরে সমশ্চুড়ায় আয়োজিত এক ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফাহিম চৌধুরী। এর আগে তিনি মানুপাড়া বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন।

এসব সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বুলবুল, যুবদল নেতা রহুল আমীন, বীরমুক্তিযোদ্ধা আকমল হোসেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল আলমসহ অনেকে অংশ নেন।

সন্ধ্যায় নকলা বিএনপি ও যুবদল নেতাকর্মীদের নিয়ে সভা করেন ফাহিম চৌধুরী। সেসময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার বক্তব্যে ফাহিম চৌধুরী বন্যার্ত মানুষের ত্রাণ সহায়তার পাশাপাশি ঘরোয়া আলোচনা সভা ও মিলাদ-মাহফিল করার আহবান জানিয়ে সদ্যপ্রয়াত মতিয়া চৌধুরীকে লক্ষ্য করে বলেন, যেভাবেই বলেন, আমরা নকলা-নালিতাবাড়ীবাসী একজন অভিভাবক হারিয়েছি। এ মুহূর্তে এমন কিছু করা যাবে না যা দৃষ্টিকটু দেখায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com