1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আদিবাসীদের উপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে বাবেলাকোনা এবং হাড়িয়াকোনা সচেতন নাগরিক ফোরামের আয়োজনে বাগাছাস, টিডবিøউএ এবং সান্ডারি ইউথ ক্লাবের সহযোগিতায় সীমান্তবর্তী মেঘাদল চৌরাস্তা (শয়তান বাজার) মোড়ে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে জীবন ম্রং এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- চন্দ্র ম্রং, ইভা ম্রং, টনিস, মর্নিংটন, সমাপ্তি ম্রং প্রমুখ। বক্তব্যে আহত শিক্ষার্থী ইভা ম্রং এর মা সমাপ্তি ম্রং বলেন, স্থানীয় সিংগবরুণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু রায়হান বাবুলের নেতৃত্বে দুস্কৃতিকারীরা আমাদের উপর হামলা করেছে। কিন্তু অভিযোগ দেওয়ার পরও প্রশাসন কোন ভূমিকা রাখেনি।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিংগবরুণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু রায়হান বাবুলের নির্দেশে তার ছেলে শোভন দলবত (গুলুক)এর নেতৃত্বে কিছু দুস্কৃতিকারী আদিবাসীদের উপর হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় বিশ^নাথ মৃ (৪৫), শিক্ষার্থী ইভা ম্রং (১৮), স্টেশন মৃ (৪৩) সহ বেশ কয়েকজন আহত হয়। পরে ভুক্তভোগীরা ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেয়। কিন্তু পুলিশ ব্যবস্থা গ্রহণ না করায় ২০ অক্টোবর রোববার দুপুরে ভুক্তভোগি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত আবু রায়হান বাবুল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি ওই ঘটনার সাথে জড়িত না।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। কবে মামলা রুজু হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com