1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বন্যায় বিধ্বস্ত জমির উদ্দিনের ঘর নির্মাণ করে দিলো ইউনাইটেড ফর হিউম্যানিটি

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক বন্যায় বিধ্বস্ত জমির উদ্দিনের ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ফর হিউম্যানিটি। উপজেলার বাশকান্দা গ্রামে হতদরিদ্র জমির উদ্দিনের মাটির দালান ঘর বন্যায় ভেঙে গেলে বিভিন্ন দাতা সদস্যের অর্থায়নে ঘরটি নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

রবিবার (২০ অক্টোবর) ঘরটির উদ্ধোধন করেন বিশিষ্ট শিল্পপতি হাজী ফরহাদ হোসেনসহ অন্যান্য ডোনার ও সংগঠনের সদস্যরা। ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেন জমির উদ্দিনের পরিবার। কৃতজ্ঞতা জানান যাদের অর্থ ও শ্রমের বিনিময়ে ঘর পেয়েছেন তাদের প্রতি। জমির উদ্দিনের স্ত্রী বলেন, যারা আমাদের ঘর দিয়া সাহায্য করলো সবার লাইগা দোয়া করি।

ইউনাইটেড ফর হিউম্যানিটির সদস্য স্বেচ্ছাসেবক সাদ আল জুনাইদ বলেন, গত ৪ তারিখ আকস্মিক বন্যার পর যখন শুনি ঘর ভেঙে এই পরিবারটি কষ্টে জীবন যাপন করছে ,তখন আমরা ঘর নির্মাণের উদ্যোগ নেই। আমাদের এই কাজে অনেকে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমরা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com