1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আল্টিমেটাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে সরকারকে এ আল্টিমেটাম বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। এ নিয়ে সোমবার দিনভর নানা বিতর্ক ও সমালোচনা চলে দেশজুড়ে।
এরপর থেকেই বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদে তার থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com