1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গত সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা ও রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী-হালুয়াহাটি গ্রামের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ট্রলি জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ধ্বংস করা হয়। পরে ট্রলি মালিকদের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে অভিযানের আগেই খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com