1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মিছিলে অংশ নেওয়া সবাইকে কালো ক্যাপ ও মুখোশ পরা অবস্থায় দেখা গিয়েছে। এ সময় তাদের ‘হটাও ইউনূস বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায় তাদের।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com