1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শেরপুরে দায়েরকৃত মামলার আসামি শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাতে সদর থানাধীন খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

র‌্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক গণমিছিল বের হয়। ওই গণমিছিলের উপর বিকেল অনুমানিক ৪টার দিকে কতিপয় দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সবুজ মিয়া (১৮) নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাদ্দাম হোসেন। মামলায় অন্যান্যের সাথে মিজানুর রহমানকেও আসামী করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমানকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com