1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বীনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান নিয়ে মাঠ দিবস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বীনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনাধান-১১, বিনাধান-১৭, বিনাধান-২৬ ও ব্রিধান-৮৭ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের পরিকল্পনা ও উন্নয়ন শাখার বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ হাবিবুর রহমান, বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাসানুজ্জামান।

মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন। এসময় স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বিনা উদ্ভাবিত আমন ধানের জাতের পাশাপাশি আসন্ন রবি মৌসুমে উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com