1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে নালিতাবাড়ীতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ শিক্ষার্থীদের হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার না করায় বিক্ষোভ করেছে “আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ” নালিতাবাড়ী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের কালিনগর বাইপাসস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে গোল চত্বর এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান গেইটে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ওয়ায়েজ মুহাম্মদ কালিমুল্লাহ টুকন, যুগ্ম-আহবায়ক আকরাম হোসেন অপু বক্তব্য রাখেন।

এসময় শ্রমিক নেতা মোহাম্মদ আলী, “আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ” এর সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সফর উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হারুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েকশ নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com