1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে মিনি ড্রেজারে ব্যবহৃত শ্যালু বিক্রি ও মোরমত করায় জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এসময় কয়েকটি মিনি ড্রেজার ও পাইপ ধ্বংসের পাশাপাশি অবৈধভাবে মিনি ড্রেজার বিক্রি এবং মেরামত করায় দুটি প্রতিষ্ঠানকে পৃথক জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সহকারী কমিমণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, ভোগাই নদীর হাতিপাগার প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে কতিপয় বালু ব্যবসায়ী নদীর তীর ভেঙে গভীর গর্ত খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমতাবস্থায় শুক্রবার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে জড়িতরা পালিয়ে গেলে তাদের মিনি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ওইসব মিনি ড্রেজার মেরামতকারী প্রতিষ্ঠানের খোঁজে নয়াবিল বাজারে এলে সেখানে জাকির হোসেন নামে এক ব্যক্তির মেরামতের কারখানার সন্ধান পায়। এসময় ওই প্রতিষ্ঠানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর মিনি ড্রেজার বিক্রেতা প্রতিষ্ঠানের খোঁজে নালিতাবাড়ী শহরে এসে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইনে মধ্যবাজার মল্লিক মেশিনারীজকে এক লাখ এবং গড়কান্দা চাঁন মিয়ার মালিকানাধীন রুবেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com