1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলায় ঝিনাইগাতি থেকে ৪ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার চার আসামিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতীর চিকাপাড়া মালিঝিকান্দা গ্রামের জামশেদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁও গ্রামের আইজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদরের ধানুয়া পাড়ার মৃত ছবেদ আলী মণ্ডলের ছেলে হুমায়ূন কবির (৬০)। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনআনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে ঢাকাসহ সারাদেশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। ওই হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ছাত্র নিহত হয়। পরে নিহতের ভাই আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com