1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ধোবাউড়া সীমান্তে নিহত শেরপুরের রেজাউলের মরদেহ ফেরত দিলো বিএসএফ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে নিহত শেরপুরের রেজাউল করিমের (২৬) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নেত্রকোণা-৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি’র বাগমারা এলসিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত রেজাউল করিমের বাড়ি শেরপুর জেলা সদর উপজেলার আলিনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শেরপুর শহরের হাসপাতাল রোডে রেজাউল করিমের ওষুধের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে রেজাউল মারা যান।

স্থানীয়রা জানান, রেজাউল স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পরই বিএসএফের তাড়া েেয় পালাতে যান রেজাউল করিম। এসময় ফসকে কালভার্টের নিচে পরে আঘাতপ্রাপ্ত হন রেজাউল। পরে বিএসএফ সদস্যরা তাকে স্থানীয় হাসতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হস্তান্তরের বিষয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার দুপুরে ভারতীয় সীমান্ত পুলিশের কাছ থেকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মরদেহটি গ্রহণ করেছেন। এ সময় নেত্রকোণা-৩১ ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি সুরতহাল করা হয়েছে। সুরতহালে মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com