1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

বান্দরবানে আ’লীগের গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

বান্দরবান : ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আ’লীগের নেতৃত্বে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে আ’লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক, লক্ষীপদ দাশ, পৌর আ’লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়–য়ার পাপনসহ অঙ্গ সংগঠনের নেতারা।
এদিকে ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে প্রতিবাদ সমাবেশ করেছে সাচিংপ্রু সমর্থিত বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে একই দিন বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমানগণির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিংপ্রু জেরি। অন্যান্যের মধ্যে যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুব দলের সাধারণ সম্পাদক শিমুল দাশসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
– এন.এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com