1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঝিনাইগাতিতে এইচপিভি টিকা দিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে হাসলিবাতিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।

স্কুল, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা। অসুস্থ ২০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। মূহুর্তের মধ্যে এ খবর ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। ফলে বর্তমানে এইচপিভি টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন আহমেদ নূর জানান, ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে ৪ জন শিক্ষার্থী এসেছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com