1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার রাতে রানীশিমুল ইউনিয়ন যুবদলের আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী।

রানীশিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ দিনারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রানীশিমুল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শাকিল আহমেদ তালুকদার। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, আবু সালেহ।

এসময় যুবদল নেতা হোসাইন, আসাদুজ্জমান আশু, নাজমুল, ইমতিয়াজ জাবেদ সেতু, বিপ্লব, রহিম মেম্বার, সুজা মেম্বার, আঃ ছালাম, ফজল হক, হাজি মতিউর রহমান, নুরুল আমিন, গোলাম মওলা মালু, আঃ বাক্কি, কামরুল ইসলাম, মোস্তফা মাষ্টার, মাসুক, শাকিল আহমেদ, হারুন, ইসমাইল হোসেন, মাও মতিউর রহমান, শিবলী সাদেক, সোহাগ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রায় ১ হাজার এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com