1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি গ্রামের পিতার বাড়ি থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আসমানি একই গ্রামের আহিজল হক ওরফে অহি’র মেয়ে। প্রায় দেড় মাস আগে একই উপজেলার চককাউরিয়া গ্রামে আসমানির বিয়ে হয়। সে শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে আসমানীর সাথে চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের বিবাহ হয়। এরপর থেকে সে স্বামী, মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি গ্রামে বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে ঘরের ধরনার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com