1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নালিতাবাড়ীতে ফুটবল প্রতিযোগিতা মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

প্রবাসের ডেস্ক : লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে মারা যান তিনি।

শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সে সময় প্রাণ হারান নিজাম। নিহত মোহাম্মদ নিজাম (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বিকালে তিনি একটি কফি শপে অপেক্ষা করছিলেন। সে সময় ইসরায়েল বিমান হামলা চালালে তার মৃত্যু হয়।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com