1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

২৫ মণ জাটকা ইলিশ জব্দ, গেল ৯৬টি মাদরাসায়

  • আপডেট টাইম :: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এ মাছের ডোপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় আরও অন্তত শতাধিক বৈধ সামুদ্রিক অন্যান্য মাছের ডোপ জব্দ করা হয়। পরে বৈধ এ সব মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনকে ৫ হাজার টাকা করে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭টি ডোপে অন্তত ২৫ মণ জাটকা জব্দ করেছি। এর সঙ্গে অন্তত শতাধিক বৈধ মাছের ডোপ ছিল সবগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com