1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

৫ টাকা ভাড়া নিয়ে বিতর্ক, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ইজিবাইকের ভাড়া ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ৭টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। ১৫টি দোকান লুটপাট করা হয়। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে এই ঘটনা ঘটে।

বাহুবল থানাসূত্রে জানা যায়, সাজিদ মিয়া নামে এক যাত্রী তার গ্রামের বাড়ি ভেড়াখাল যাওয়ার উদ্দেশে ইজিবাইকে উঠেন। তিনি ১০ টাকা ভাড়া দিলে চালক সালমান মিয়া আরও ৫ টাকা দাবি করেন। চালকের বাড়ি সাতপাড়িয়া গ্রামে। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

বিষয়টি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৪ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঙ্গা বন্ধ করতে পুলিশ ৭ রাউন্ড টিয়ারগ্যাস ছুড়ে বলে জানান বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম। ৪ ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

দোকানপাটে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাহুবল উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া খাতুন জানান মোট ৫৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। এখনও মামলা হয়নি।

বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন- ইজিবাইক ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com