1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

লাখ টাকা ঘুষসহ শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রার আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

সাতক্ষীরা : ঘুষের লাখ টাকাসহ হাতেনাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার পার্থপ্রতিম মুখার্জিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

জমি রেজিস্ট্রিশনের জন্য ওই টাকা গ্রহণকালে সোমবার দুদকের টিমের কাছে ধরা খান ওই সাব-রেজিস্ট্রার।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অভিযোগকারী এইচ এম গোলাম রেজার নিকট জমির রেজিস্ট্রির জন্য শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পেলে জমি রেজিস্ট্রি করবেন না বলে জানান তিনি।

অভিযোগকারী দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ করলে সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম গঠিত হয়। টিম আজ সোমবার শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জিকে অভিযোগকারীর নিকট হতে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com