1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নাটোর :  নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার জয়ন্তপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহত হননি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

রশিদ চৌধুরী বলেন, রাতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এসময় পবিারের সবাই ঘুমিয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতরাত সোয়া ১টার দুর্বৃত্তরা রশিদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com