1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে। আর সেই সুযোগ শতভাগ কাজে লাগালো লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। মেহেদী হাসান মিরাজ, জাকের আলির ছোট্ট ক্যামিওর সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মিরাজ ২৫ বলে ২৬ ও জাকের ২০ বলে ২১ রান করেন। এছাড়া ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতেই নেন ২টি উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং বলে ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। দুজনকেই আউট করেন তাসকিন।

এরপর ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী। ১২ বলে ১৪ রান করে জনসন চার্লস ও ৮ বলে ৫ রান করে নিকোলাস পুরান আউট হন। দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যারিবিয়ানরা। পাওয়েল ৭ বলে ৬ ও রোমারিও শেফার্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

রস্টন চেজ ও আকিল হোসেন লড়াই করার চেষ্টা করেন। তবে তারা আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ৩৪ বলে ৩২ ও আকিল ৩১ বলে ৩১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com