1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১ কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস! তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত

হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন ফখরুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, হাসান আরিফ শুধু স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রে উত্তরণের যে কাজ শুরু হয়েছে, সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল। আমি বিশেষ করে আমার একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার মৃত্যুতে চলমান সংস্কার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, কার্যক্রম ওটা চলছে, চলবে। বেশি সমস্যা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com